NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ইউনূস-মোদী বৈঠক দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে: পার্থ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

ইউনূস-মোদী বৈঠক দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে, তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি। তাদের পাশে রয়েছি।

 

শনিবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ।

নির্বাচন প্রসঙ্গে বিজেপির চেয়ারম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রয়োজনীয় সংস্কারগুলো হবে। আর যেগুলো হবে না সেগুলো জনগণের নির্বাচিত সরকার করবে।’

 

পার্থ বলেন, সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে, প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য বিজেপি দল গোছাচ্ছে। বিজেপি আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী দল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বিজেপির ভোলা জেলার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শান্ত ঘোষ প্রমুখ।