NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পিএসএলে সুযোগ পেয়েই ম্যাচ জেতানো বোলিং রিশাদের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

পিএসএলে সুযোগ পেয়েই ম্যাচ জেতানো বোলিং রিশাদের

প্রথম ম্যাচে একাদশে সুযোগই পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ওই ম্যাচে লাহোর কালান্দার্স হেরেছিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। লাহোরের করা ১৩৯ রান টপকাতে ১৭.৪ ওভার খেললেও ইসলামাবাদকে উইকেট হারাতে হয়নি খুব বেশি, মাত্র দুটি। অর্থ্যাৎ তাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করার মত বোলার কেউ ছিলেন না লাহোর একাদশে।

দ্বিতীয় ম্যাচে এসে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে সুযোগ পেয়েছেন রিশাদ। রোববার রাতে অনুষ্ঠিত পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোয়েটাকে লাহোর কালান্দার্স হারিয়েছে ৭৯ রানের বড় ব্যবধানে।

 

এই জয়ে দারুণ অবদান ছিল রিশাদের। সুযোগ কাজে লাগিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ৩১ রান দিলেও তার বোলিংই ছিল সেরা। ২টি করে উইকেট নিয়েছেন তিনজন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছিলে লাহোর কালান্দার্স। ৩৯ বলে ৬৭ রান করেন ওপেনার ফাখর জামান। এছাড়া ১৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। ৩৭ রান করে সংগ্রহ করেন ২ জন। আবদুল্লাহ শফিক ও ড্যারিল মিচেল।

 

 

 

জবাব দিতে নেমে ১৬.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় সউদ শাকিলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ ৪৪ রান করেন রাইলি রুশো। রিশাদের বলে বোল্ড হন তিনি। এছাড়া মোহাম্মদ আমিরকেও বোল্ড করেন। উইকেট নেন আবরার আহমেদেরও। ম্যাচ সেরা হন ফাখর জামান।