NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০২:০৪ এএম

>
‘ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে চলেছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একোডেমি আয়োজিত ‘অনুভবে ও অনুপ্রেরণায় বঙ্গবন্ধু : জনসেবায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামিয়ে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।