NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

শেষ মুহূর্তে নাটকীয় জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো রিয়াল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

শেষ মুহূর্তে নাটকীয় জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো রিয়াল

ম্যাচে তখন শেষ বাঁশি বাজার অপেক্ষা। ইনজুরি টাইম চলছে। পয়েন্ট হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তো শেষ মিনিট পর্যন্ত শেষ বলা যায় না। ঘরের মাঠে আরও একবার শেষ মূহুর্তে ঝলক দেখালো রিয়াল।

রোববার রাতে লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেদেরিকো ভালভার্দের ৯৩তম মিনিটে এক দুর্দান্ত ভলিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে নিয়েছে রিয়াল। এই জয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো কার্লো আনচেলত্তির দল।

 

পুরো ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখলেও, অ্যাথলেটিক বিলবাও তাদের রোটেটেড দল নিয়েও দুর্দান্ত প্রতিরক্ষা প্রদর্শন করে। ম্যাচের ৭৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করলেও ভিএআর সিদ্ধান্তে দেখা যায়, গোলের আগে এন্ড্রিক অফসাইডে ছিলেন, ফলে গোলটি বাতিল হয়ে যায়।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম দ্বিতীয়ার্ধে হেডে একটি দারুণ সুযোগ তৈরি করেন, কিন্তু অ্যাথলেটিক গোলরক্ষক উনাই সিমন অসাধারণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন।

 

শেষ পর্যন্ত ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। প্রতিপক্ষের একটি দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি।

 

 

 

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে মাঝসপ্তাহের হতাশাজনক বিদায়ের পর এই জয় রিয়ালকে কিছুটা স্বস্তি দিয়েছে। এই জয়ের ফলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯, যা দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার থেকে মাত্র ৪ পয়েন্ট কম। অন্যদিকে, অ্যাথলেটিক বিলবাও ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।