NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় অস্ট্রেলিয়া। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতাও দিতে চায় দেশটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি।

 

অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার নির্বাচন প্রত্যাশা করে। আমাদের বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে।

নির্দিষ্ট ক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায় বলেও জানান তিনি।

 

এর আগেও ইসির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বৈঠক করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছে৷ একই সঙ্গে অনেকে নির্বাচনী সহায়তাও দিতে চেয়েছে। এরই মধ্যে ইউএনডিপি নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা দিচ্ছে।

 

 

 

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচনের সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি।