NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:৫১ এএম

>
বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা

বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার (ডব্লিউএজিজিএস) এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনে সংযুক্ত জ্যেষ্ঠ সহকারী সচিব মাহনাজ হোসেন ফারিবা।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় নদী রক্ষা কমিশন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট থাইল্যান্ডে ডাব্লিউএজিজিজিএসের ১৪ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোটে জয়লাভ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬ জনের নির্বাহী কমিটির সদস্য পদ পায় বাংলাদেশ।

ভারত, পাকিস্তান এবং তাইওয়ানের প্রার্থীদের হারিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৬টি সদস্য রাষ্ট্রের ভোটে বাংলাদেশের পক্ষে মাহনাজ হোসেন ফারিবা বিজয় লাভ করেন।

মাহনাজ হোসেন ফারিবা ৩৫তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য এবং বর্তমানে সিনিয়র সহকারী সচিব হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশনে সংযুক্তিতে কর্মরত।