NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

এনসিপির সমাবেশে পানি স্প্রে নিয়ে যা জানালো ডিএনসিসি


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

এনসিপির সমাবেশে পানি স্প্রে নিয়ে যা জানালো ডিএনসিসি

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এনসিপির সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

 

সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল বলেও জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, ফ্রি প‍্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে।

‘মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়, ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি করপোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়’, বলেন ডিএনসিসি প্রশাসক।