NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সরকার দাবি মানায় জবি শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্তি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

সরকার দাবি মানায় জবি শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্তি

সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ দফা দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে 'জবি ঐক্য' প্লাটফর্ম থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। 


 

রইছ উদ্দীন বলেন, আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে।

বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সকল বাজেটে সেই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ন থাকে, সেই আশ্বাস পেয়েছি আমরা। অর্থ মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে সাথে মিটিংয়ে সরকার আমাদের ৪ দফা দাবি মেনে নিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।
সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব। আমাদের তিন দফা দাবির অস্থায়ী আবাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে প্রায়োরিটি ব্যসিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বাজেট বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে।
সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব।

 

আন্দোলন সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, আজকে যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে তাই আমাদের চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি এবং কমপ্লিট শাটডাউন তুলে নিচ্ছি।