NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ফিরলেন পারভেজ ইমন, বাদ পড়লেন শান্ত


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৫, ১০:০৫ পিএম

ফিরলেন পারভেজ ইমন, বাদ পড়লেন শান্ত

প্রথম ম্যাচে সেঞ্চুরি করে একাই বাংলাদেশকে জিতিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তার ৯ বছর পর দ্বিতীয় সেঞ্চুরি এলো পারভেজ হোসেন ইমনের ব্যাটে। সেই ইমনকেই বাদ দেয়া হলো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

কেন ইমন নেই? এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলে বিসিবি থেকে জানানো হয়, ইনজুরিতে ভুগছিলেন ইমন। দ্বিতীয় ম্যাচটি খেলার কথা থাকলেও ঝুঁকি এড়াতে তাকে একাদশে রাখা হয়নি। পরিবর্তে দলে আনা হয় নাজমুল হোসেন শান্তকে। তিনি ব্যাট হাতে করেছিলেন ২৭ রান।

 

শারজায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। বাদ দেয়া হয়েছে নাজমুল শান্তকে। বাদ পড়েছেন নাহিদ রানা এবং তানভির ইসলাম। এ দু’জনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ এবং সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

আগের ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাহিদ রানার। কিন্তু অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি তিনি। ২টি উইকেট নিলেও ৪ ওভারে বেদম পিটুনি খান। হজম করেন ৫০ রান।

 

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশ

 

 

 

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাসার, মুহাম্মদ জোহাইব, হায়দার আলি, এথান ডি’সউজা, মাতিউল্লাহ খান, সগির খান।