NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

একদিকে পাকিস্তান সদ্য পিএসএল শেষ করেছে। তাদের প্রায় সব ক্রিকেটার রয়েছে দারুণ টি-টোয়েন্টি ফর্মে। অন্যদিকে বাংলাদেশ কিছুদিন আগে আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে এসেছে। দুই দলের পরিস্থিতিই ভিন্ন ভিন্ন।

আবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টে এসেছে বড় পরিবর্তন। নতুন কোচিং স্টাফ। যদিও টি-টোয়েন্টি সেটআপ একেবারে নতুন নয়। সালমান আলি আগার নেতৃত্বে আগেও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। তবুও তারা বলছে, নতুন যুগের সূচনা পাকিস্তানের। আর বাংলাদেশের লক্ষ্য আরব আমিরাতে হারিয়ে ফেলা ঐতিহ্য আর আত্মবিশ্বাস ফেরানে।

 

এমন পরিস্থিতিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশ। এই ম্যাচের শুরুতেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।

অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত চার ম্যাচে টস করতে নেমে হারলেন লিটন দাস। তবে ম্যাচ জিততে পারলে তার টস হারের আফসোসটা হয়তো মিটে যাবে। বাংলাদেশ কি পারবে জিততে?