NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না - স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না - স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে সবকিছু ভালোমতো হয়েছে। দুই একটা চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বড় কোন সমস্যা হয়নি। এতে বোঝা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এটি যত উন্নত হবে তত ভালো। আমরা আরও উন্নত করার চেষ্টা করছি।

এপিবিএন সদস্যদের মারণাস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এপিবিএন এর রুলস এবং নরমাল পুলিশের রুলস এক না। যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন তারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করে। সবাই যুদ্ধ করবে কিন্তু তাদের সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করতে হয় এজন্য তাদের হাতিয়ারটা অন্যান্য বাহিনীর থেকে একটু আলাদা।

 

 

 

তিনি আরও বলেন, প্রতি বাহিনীতেই যার যার কাছে অস্ত্র থাকবে। তবে মারণাস্ত্র বলতে যেটি বোঝায়, ভারী অস্ত্র এটি এপিবিএন সদস্যদের কাছে থাকবে।