NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিতর্কিত ৩ সংসদ নির্বাচনের তদন্ত ও সুষ্ঠু ভোটের জন্য কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

বিতর্কিত ৩ সংসদ নির্বাচনের তদন্ত ও সুষ্ঠু ভোটের জন্য কমিটি গঠন

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ের উত্থাপিত অভিযোগের তদন্ত ও ভবিষ্যতের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে সংশ্লিষ্ট বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালত ঢাকার অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলিম।

 

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে।

 

বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগে এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশের আইনের শাসন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে।

 

 

 

এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ এবং কর্তৃত্ব পরান শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে সিদ্ধান্ত নিয়েছে। তাই এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।