NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আর্থিক সহযোগিতা নয়, মায়ের জন্য দোয়া চেয়েছেন ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আর্থিক সহযোগিতা নয়, মায়ের জন্য দোয়া চেয়েছেন ঋতুপর্ণা

দেশের সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা বোজপুতি চাকমা অসুস্থ। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠার পর সেরা খেলোয়াড় ঋতুপর্ণার বন্দনা চারদিকে। ঢাকায় ফেরার পরদিনই সকালে ঋতুপর্ণা চলে গেছেন ভুটানে তার ক্লাব পারো এফসির হয়ে ওই দেশের ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে।

গণমাধ্যমকর্মীরা ঋতুপর্ণার রাঙ্গামটির বাড়িতে গিয়ে তার মায়ের প্রতিক্রিয়াও নিয়েছেন। তাদের আর্থিক দুরবস্থা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছেন। অর্থের অভাবে ঋতুপর্ণার মায়ের চিকিৎসা হচ্ছে না- এমন খবরও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।

 

ঋতুপর্ণা অবশ্যই এ ধরনের খবরে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, তিনি কখনই বলেননি টাকার অভাবে তার মায়ের চিকিৎসা ব্যহত হয়েছে।

 

এ ধরনের খবরের পর ঋতুপর্ণা কিছুক্ষণ আগে তার ভেরিফায়েড ফেজবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মায়ের জন্য শুধুই আশীর্বাদ প্রত্যাশা করেছেন। পোস্টে তিনি লিখেছেন-

প্রিয় সবাই,

এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য এবং সমর্থনের জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ থাকা সত্যিই এক বিরাট আশীর্বাদ। এই মুহূর্তে আমরা আপনাদের সকলের কাছ থেকে যা চাই, তা হলো তহবিলের চেয়ে আমার মায়ের জন্য আশীর্বাদ। দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন এবং তাকে আপনাদের আশীর্বাদে রাখুন।