NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নানা অপরাধে সাড়ে ৪ লাখের বেশি জরিমানা আদায় বিআরটিএর


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৭ এএম

>
নানা অপরাধে সাড়ে ৪ লাখের বেশি জরিমানা আদায় বিআরটিএর

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে চার লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২২ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পট বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ২৬টি বাসের বিপরীতে ১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

 

এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটি বিহীন, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ১০৩টি বাসের বিপরীতে ১০৩টি মামলায় ৪ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।