NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

জুলাই শহীদ দিবস : দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

জুলাই শহীদ দিবস : দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ যোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে জানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।