NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সীমান্ত হত্যা নিয়ে আমরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি : পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

সীমান্ত হত্যা নিয়ে আমরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ‘সীমান্তে বাংলাদেশিদের হত্যা নিয়ে আমরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি। এ নিয়ে জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।’ 

বুধবার (১৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটি বলেন।

সীমান্ত হত্যা নিয়ে এখন সরকার নমনীয় কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মোটেই নমনীয় নয়।

আমরা স্পষ্টভাবে বলছি যে সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই।’

 

তিনি বলেন, ‘আমরা এর বিচারও দাবি করেছি। যারা এই কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান।

আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়েও আসছি।’

 

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন করা হচ্ছে—তাদের ফেরত পাঠানো হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক, তারাই ফিরিয়ে নেবে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

’

 

তিনি বলেন, ‘ভারতীয় নাগরিকদের পুশ-ইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রসেস করতে একটু সময় লাগবে।’

বাংলাদেশে ভারতের পুশ-ইন অব্যাহত আছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘পুশ-ইন চলছে, তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটি তার পরিপন্থী।

তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে। তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব।’

 

তিনি বলেন, ‘আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছিও। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এই পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এমনটাই।’