NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ জুলাই) দেশটির পররাষ্ট্র দপ্তর এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানায়।

 

বিবৃতিতে বলা হয়, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আহতদের প্রতি আমাদের সহমর্মিতা রইলো এবং যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।