NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

এশিয়া কাপের সূচি প্রকাশ ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ কোন গ্রুপে


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

এশিয়া কাপের সূচি প্রকাশ ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ কোন গ্রুপে

একদিন আগেই ভারতীয় মিডিয়ার কল্যাণে ক্রিকেটপ্রেমীরা জেনে গিয়েছিল, আগামী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তখনও।

আজ (শনিবার) বিকেলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহনিস নাকভি এক্স হ্যান্ডলে দেয়া এক বার্তায় জানিয়ে দিয়েছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর এবং ভেন্যু হবে আরব আমিরাত। একই সময় তিনি জানিয়েছিলেন, বিস্তারিত সূচি জানিয়ে দেয়া হবে।

 

চেয়ারম্যান মাহসিন নাকভি এক্সে পোস্ট করার কিছুক্ষণ পরই এসিসির পক্ষ থেকে গ্রুপিং এবং বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে।

india-pakistan

 

মোট আটটি দল অংশ নিচ্ছে এশিয়া কাপে। চারটি করে দল নিয়ে তৈরি করা হয়েছে দুটি গ্রুপ। এই দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। সেখানেও রাউন্ড রবিন লিগ শেষে সেরা দুটি দল খেলবে ফাইনাল।

‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান।
‘বি’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

গত মে মাসে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্টেও তারা আর পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না।


 

বিসিসিআইয়ের ওই ঘোষণার পর এবারের এশিয়া কাপ আয়োজন নিয়েই একটা সংশয় তৈরি হয়েছিল। তবে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের গ্রুপিং এবং সূচি চূড়ান্ত করা হয়। যদিও এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি তখন এ বিষয়ে ঘোষণা দেননি। জানিয়েছিলেন, আয়োজক দেশ ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন।

 

অবশেষে সেই সূচি ঘোষণা হলো আজ। ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। দুই দল যদি ফাইনালে ওঠে, তাহলে এই টুর্নামেন্টেই আরও দু’বার মুখোমুখি হবে তারা। ফাইনাল ছাড়াও মুখোমুখি হতে পারে দ্বিতীয় রাউন্ডে।

৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকংকে দিয়ে শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর।

এশিয়া কাপে গ্রুপ পর্বের সূচি

 

 

 

৯ সেপ্টেম্বর, আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর, ভারত-আরব আমিরাত
১১ সেপ্টেম্বর, বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর, পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর, আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর, বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর, পাকিস্তান-আরব আমিরাত
১৯ সেপ্টেম্বর, ভারত-ওমান