NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন শিক্ষক ফারজানা ইয়াসমিন


খবর   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন শিক্ষক ফারজানা ইয়াসমিন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক ফারজানা ইয়াসমিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ দুর্ঘটনায় আহত ৩২ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ছাড়পত্র পাওয়া ফারজানা ইয়াসমিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার শরীরে ৭ শতাংশ দগ্ধ ছিল।

বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, ফারজানা ইয়াসমিন নামের এক শিক্ষককে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

এর আগে আরও চারজনকে ছাড়পত্র দেওয়া হয়। বিমান দুর্ঘটনায় আহত ৩২ জন রোগী এখনো ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে। একজনকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে এইচডিইউতে ১২ জন ও কেবিনে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৫৮টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়েছে ও ১৪ জন রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গত তিন দিন ধরে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজকের পর থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

 

 

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।