NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কনওয়ে, নিকোলস ও রাবিন্দ্রার সেঞ্চুরি, নিউজিল্যান্ডের রেকর্ড


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

কনওয়ে, নিকোলস ও রাবিন্দ্রার সেঞ্চুরি, নিউজিল্যান্ডের রেকর্ড

এ যেন নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ জিম্বাবুয়ের। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনেও জিম্বাবুয়ের বোলারদের কঠোর ভাষায় শাসিয়েছেন কিউই ব্যাটাররা। রাচিন রাবিন্দ্রা, হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ের চূড়ায় চলে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ইতিহাসে এক ইনিংসে এটি কিউইদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৬ সালে এই বুলাওয়েতেই ৪ উইকেটে ৫৮২ রান করেছিল নিউজিল্যান্ড।

 

বিশাল পুঁজি হলেও এখনো ইনিংস ঘোষণা করেননি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ এখনো সফরকারীদের রান সংগ্রহের বিশাল সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত ইনিংসকে কত বড় করে নিউজিল্যান্ড, তৃতীয় দিনে সেটিই দেখার অপেক্ষা।

১ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা কনওয়ে শেষমেশ আউট হন ১৫৩ রানে। ২৪৫ বল খেলে ১৮ চারে এই ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

 

আড়াই বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন কনওয়ে। এর আগে সর্বশেষ ২০২৩ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে শতক হাঁকিয়েছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে এই ফরম্যাটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কনওয়ে।

রাচিন রাবিন্দ্রা ১৬৫ রানে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় ও সবচেয়ে দ্রুততম (১০৪ বলে) শতক। বাঁহাতি ব্যাটারের সঙ্গে অপরপ্রান্তে অপরাজিত আছেন হেনরি নিকোলস। তার নামের পাশে আছে ১৫০ রান। এটি নিকোলসের ১০তম টেস্ট সেঞ্চুরি।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড এখন ৪৭৬ রানের।