NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

বাংলাদেশের বিপক্ষে ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ বছর বয়সী ব্যাটারকে দলে ডেকেছে নেদারল্যানড্স। এই ব্যাটারের নাম কেড্রিক ডি লাঙ্গে। এছাড়া ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকারকেও ফিরিরয়ে ডাচরা।

সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। দলে এই তিন পরিবর্তন এসেছে মূলত রায়ান ক্লেইন এবং ফ্রেড ক্লাসেন চোটে ছিটকে পড়ায়। সাকিব জুলফিকার ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন।

 

১৭ বছরের ডি লাঙ্গে অনূর্ধ্ব-১৯ পর্যায়, ক্লাব ক্রিকেট এবং সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি প্রো সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দলে এসেছেন।

৩০ আগস্ট সিরিজ শুরুর তিনদিন আগে সিলেটে অনুশীলন শুরু করবে নেদারল্যান্ডস। সিরিজের পরের দুই ম্যাচ ১ এবং ৩ সেপ্টেম্বর।

 

 

 

নেদারল্যান্ডস স্কোয়াড
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, কেদ্রিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন ম্যাকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্রাট, টিম প্রিঙ্গলে।