NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী রুকোজ্জোর


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী রুকোজ্জোর

আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেললেন লিওনেল মেসি। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে দলকে জয় উপহার দিয়ে আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন এই মহাতারকা। বিদায়বেলায় তিনিও ভেসেছেন আবেগে।

আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভক্তরাও। ম্যাচের পুরোটা সময় জুড়েই মেসিকে উৎসর্গ করে গান গেয়েছেন তারা।

 

বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার।

ম্যাচ শেষে আরও একবার আবেগআপ্লুত হয়ে পড়েন মেসি। এরপর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর। মেসির এই বিদায়ের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

 

ইনস্টাগ্রামে রোকুজ্জো লিখেছেন,‘আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছো। তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’

 

 

 

মেসি ও রুকোজ্জো ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আছে তিন সন্তান: থিয়াগো, মাতেও এবং সিরো।