NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

১০৪৬ দিন পর মিরপুরে জিতল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

১০৪৬ দিন পর মিরপুরে জিতল বাংলাদেশ

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল! তবে সেসব দিন যেন অতীতই হতে বসেছিল। বাংলাদেশ যে এই মাঠে ম্যাচ জেতেনি প্রায় ৩ বছর! 

১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। শুরুতে ব্যাট করে মোটে ২০৭ রান করে দল। তবে রিশাদ হোসেনের ৬ উইকেটে ভর করে এরপরও বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল এক জয়। 

এই জয়ের ফলে প্রায় ৩ বছর পর মিরপুরে ওয়ানডে ফরম্যাটে হাসিমুখে মাঠ ছাড়ে দল। সবশেষ জয়টা এসেছিল ভারতের বিপক্ষে, ২০২২ সালের ৭ ডিসেম্বর। সে ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারতকে সিরিজ হারের তেঁতো স্বাদও দিয়েছিল স্বাগতিকরা। তবে এরপর থেকে এই মিরপুরে ওয়ানডেতে জয়ের স্বাদটা ভুলেই গিয়েছিল দল।

তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে বৈকি! শেষ ১০৪৬ দিনে এই মিরপুরে বাংলাদেশ ওয়ানডে খেলেছেই মোটে ৫টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ আর তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২টি ম্যাচ। 

আরেকটু স্পষ্ট করে বললে, ২০২৩ বিশ্বকাপের পর এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি বাংলাদেশ। ৬৯২ দিন পর এই মাঠে ম্যাচ খেলতে নেমেছিলেন মিরাজরা। অবশেষে এই ম্যাচই অধিনায়ক মিরাজের মুখে হাসি ফোটাল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পায়ের তলার সরে যাওয়ার মাটিটা কিছুটা হলেও ফিরিয়ে এনে দিয়েছে এই জয়।