NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ডাচদের গুঁড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০১:৪৭ এএম

>
ডাচদের গুঁড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেল ব্রাজিল

নিজেদের ইতিহাসে কখনোই এই বিশ্বকাপটা জেতা হয়নি ব্রাজিলের। হলো না এবারও। অ-২০ নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে সেই স্বপ্নটা ভেঙে দিয়েছিল জাপান। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই হারের জ্বালাটা কিছুটা হলেও মেটাল ব্রাজিল। নেদারল্যান্ডসকে ৪-১ গোলে হারিয়ে এই বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্য তুলে নিয়েছে সেলেসাও মেয়েরা।

আজ সোমবার ভোরে কোস্টারিকার এস্তাদিও নাসিওনালে তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচের ১০ মিনিট পেরোনোর আগেই এগিয়ে যায় ব্রাজিল। আনা ক্লারা কোনসানির পা থেকে আসে গোলটি। তবে ডাচরা জবাব দেয় এর ১২ মিনিট পরই। ২১ মিনিটে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান রোসা ফন গুল। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্রাজিল ছড়ি ঘুরিয়েছে এই ম্যাচে। ৫৯ মিনিটে দস সান্তোস দ্য লিমার দারুণ এক বাইসাইকেল গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। এর কিছু পর পেনাল্টি যায় ব্রাজিলের পক্ষে। স্পটকিক থেকে দ্য লিমার দ্বিতীয় গোলে ম্যাচটা ডাচদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় ব্রাজিল। শেষ বাঁশি বাজার একটু আগে গি ফের্নান্দেসের গোলে ডাচদের কফিনে শেষ পেরেকটা ঠোকে দলটি।

ব্রাজিল ম্যাচটা শেষ করে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে। শিরোপা জেতা হয়নি বটে, তবে অ-২০ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সেরা সাফল্যে ভাগ বসানো হয়ে গেছে কোচ হোনাস উরিয়াসের শিষ্যদের। ২০০৬ সালে নারী অ-২০ বিশ্বকাপে তৃতীয় হয়ে শেষ করেছিল দলটি। নিজেদের ইতিহাসে এই টুর্নামেন্টে এটাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। ১৬ বছর পর এই বিশ্বকাপে তৃতীয় হয়ে নিজেদের সেই সাফল্যে ভাগ বসায় দলটি।