NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে : শারমীন


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে : শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা। একটি সুস্থ ভ্রূণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।

আজ শুক্রবার ঢাকায় আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিটবিষয়ক দুই দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণ কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ‘ইসলাম আমাদের যে প্রথম শিক্ষা দেয় সেটা হলো—সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা এবং সবাইকেকে গ্রহণ করা।

সব ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ। তোমরা যারা আজ তরুণ প্রজন্ম তোমাদের মধ্যে বোধোদয়ের উন্নতি ঘটাতে হবে, তোমাদের সামাজিক কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে তোমরা সমাজে সবাইকে নিয়ে চলতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

 

উপদেষ্টা বলেন, বাংলাদেশে শতকরা ৫০ ভাগের উর্ধ্বে তরুণ সমাজ।

তোমাদের হাতেই এ দেশের ভবিষ্যৎ। তোমরা যারা সামাজিক সংগঠন করো তোমাদেরকে নতুন করে ভাবতে হবে, ভেঙে যাওয়া দুর্নীতিগ্রস্ত সমাজ, সেই সমাজে একটা নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা, ইচ্ছে, একটা সুস্থ, সুন্দর দেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই যে স্বপ্ন আমাদের ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি। হারিয়ে যাওয়া সেই স্বপ্ন বারবার আশাহত হওয়া জনগণ, আশাহত তরুণ এবং ২৪-এ ফেটে পড়া সেই রাগ ছিল তরুণদের ন্যায্য অধিকার।
যা তারা বড়দেরকে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে যুব সংগঠনের নিরাপদ এলায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদসহ, আনকোরা, মিশন গ্রিন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন ও নিরাপদ অ্যালায়েন্স-এর সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।