NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ন্যূনতম লড়াইও করতে পারল না বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে ১৫১ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল দল। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই (২৩) দুই অঙ্কের দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে বাংলাদেশের ইনিংসে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই।

৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক অনবদ্য ইনিংসে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ।

ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট যায় জেসন হোল্ডার ও খারি পিয়েরের ঝুলিতে।

জবাব দিতে নেমে দুই মিডল অর্ডার ব্যাটার রস্টন চেজ এবং অ্যাকিম অগাস্টের জোড়া ফিফটিতে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে তারা দুজনেই সমান ৫০ রানে সাজঘরের পথ ধরেন রিশাদ হোসেনের বলে।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং পরিসংখ্যান এই রিশাদের-ই, ৪৩ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।