NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বেনজীরের বিরুদ্ধে দুদকের চার্জশিটের অনুমোদন


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বেনজীরের বিরুদ্ধে দুদকের চার্জশিটের অনুমোদন

নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১০ নভেম্বর) দুদকের কমিশন সভায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ আরও কয়েকটি দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলার প্রমাণ মিললে পর্যায়ক্রমে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ মিলেছে। এছাড়া অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট... সবকিছুর মালিকানা জুড়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের নাম। অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগে তদন্ত করছে দুদক। সংস্থাটির অনুসন্ধানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সম্পদের খোঁজ মিলেছে।

সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আরও জানান, বেনজীরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ ও ব্যবসায়িক বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে দেশগুলোতে চিঠি দেয়া হয়েছে।

এদিকে, অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকের সাবেক দুই এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামস-উল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে তিন মামলা করেছে দুদক।