NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

তিনি বলেছেন, ‘একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন।’

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এসময় কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বানও জানান তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

এর আগে আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।