NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ওসমান হাদি এখন সারা বিশ্বের: সাখাওয়াত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

ওসমান হাদি এখন সারা বিশ্বের: সাখাওয়াত

নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। 

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে জেলার নলছিটি ‘শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, হাদির আশা ছিল এ দেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে সেই রকম রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না। 

উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছি। 

এর আগে তিনি ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।

এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটির পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।