NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

জুলাইকন্যা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি, তদন্তকারী কর্মকর্তাকে শোকজ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

জুলাইকন্যা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি, তদন্তকারী কর্মকর্তাকে শোকজ

জুলাইকন্যা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায়  তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদির আদালত এ আদেশ দেন।

আদালতের নথি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আদালতে প্রেরিত পুলিশ ফরোয়ার্ডিং-এই আসামির বয়স ২০ বছর হিসেবে দেখানো হয়েছে। বয়সের এ অসঙ্গতি আদালতের দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়েছে, মামলার শুনানিকালে আসামিপক্ষ আসামির বয়স ১৮ বছরের নিচে (অপ্রাপ্তবয়স্ক) হওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করেননি। তা সত্ত্বেও, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে মর্মে প্রকাশিত কিছু প্রতিবেদন আদালতের নজরে এসেছে।

এমতাবস্থায়, আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা তদন্তকারী কর্মকর্তার (IO) চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা বলে আদালতের নিকট প্রতীয়মান হয়। আসামির সঠিক বয়স নির্ধারণ মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে অত্যন্ত জরুরি।

এতে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ আদালতে সশরীরে উপস্থিত হয়ে বয়সের অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর (Show Cause) নির্দেশ প্রদান করা হলো।

আদেশটি অবিলম্বে পুলিশ সুপার, গাজীপুর, সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এর আগে তাহরীমা সুরভীকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।