NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বৃষ্টির বাগড়ায় বিপর্যয়, হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বৃষ্টির বাগড়ায় বিপর্যয়, হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টির বাগড়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে যুবা টাইগাররা।

প্রথমে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। শুরু থেকেই লাইন-লেংথে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেন বাংলাদেশের পেসাররা।

তবে বৈভব সূর্যবংশী (৭২) ও অভিগান কুন্ডুর (৮০) ব্যাটে চড়ে ২৩৮ রানের পুঁজি পায় তারা।

 

জবাবে ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি থামলে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে দরকার পড়ে ৭৫ রান।

কঠিন সেই সমীকরণের চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

 

অধিনায়ক তামিম ৫১ ও রিফাত বেগ ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও দলের হার এড়াতে পারেননি। ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যের ১৮ রান আগেই থামতে হয় বাংলাদেশকে।

 

এর আগে, বাংলাদেশের বোলিং আক্রমণের মূল নায়ক আল ফাহাদ। মাত্র ৩৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ডানহাতি পেসার।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তিনি। পরে বিদায় করেন বেদান্ত ত্রিবেদী ও অধিনায়ক আয়ুশ মাত্রকেও।

ভারতের হয়ে কিছুটা লড়াই করেন বৈভব সূর্যবংশী।

আগ্রাসী ব্যাটিংয়ে তিনি অভিগান কুন্ডুর সঙ্গে ভালো জুটি গড়ে তোলেন এবং ফিফটি পূর্ণ করেন।

 

অভিগান ১১২ বল খেলে ৮০ রান করেন। শেষদিকে কানিশক চৌহান ২৬ বলে ২৮ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের বাকি বোলারদের মধ্যেও ছিল ধারাবাহিকতা। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন।