NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি

আসন্ন গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে শুরু হবে এই বৈঠক।

ইসি সূত্র জানায়, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

 

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।