NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

এক মাসের জন্য মাঠের বাইরে তারকা মিডফিল্ডার, কঠিন পরীক্ষায় বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

এক মাসের জন্য মাঠের বাইরে তারকা মিডফিল্ডার, কঠিন পরীক্ষায় বার্সেলোনা

হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার শীর্ষে থাকা কাতালান ক্লাবটি। ফলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না বার্সা।

২৩ বছর বয়সী স্পেন মিডফিল্ডার পেদ্রি বুধবার চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের মাঠে ৪-২ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন।

ম্যাচ শেষে চোটের কারণে আরো পরীক্ষার জন্য তিনি বার্সেলোনায় ফিরে যান। পরবর্তী সময়ে তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে, যার জন্য অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে তাকে।

 

এই সময়ের মধ্যে বার্সেলোনার সামনে রয়েছে ব্যস্ত সূচি। পেদ্রির অনুপস্থিতিতে আগামী এক মাসে বার্সাকে খেলতে হবে মোট সাতটি ম্যাচ।

রোববার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে কোপেনহেগেনের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।

 

এরপর লিগে এলচে, জিরোনা, মায়োরকা ও লেভান্তের বিপক্ষে ম্যাচ রয়েছে। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

 

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে শীর্ষ আটে জায়গা না পেলে বার্সাকে আরও দুটি ম্যাচ খেলতে হতে পারে। তবে বর্তমানে গ্রুপে নবম স্থানে থাকলেও, কোপেনহেগেনকে হারাতে পারলে নকআউট পর্বের প্লে-অফ এড়িয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে তাদের। কারণ, তাদের উপরের দুই দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও নিউক্যাসল ইউনাইটেড পরস্পরের মুখোমুখি হবে।

পেদ্রির পাশাপাশি কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ংকেও পাচ্ছে না বার্সা। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচে চলতি মৌসুমে তৃতীয় হলুদ কার্ড দেখায় এই ডাচ মিডফিল্ডারকে নিষেধাজ্ঞায় থাকবেন।

 

পেদ্রির অনুপস্থিতিতে মিডফিল্ডে এরিক গার্সিয়াকে ফেরানো হতে পারে। এ ছাড়া ফারমিন লোপেস, দানি ওলমো, মার্ক কাসাদো ও মার্ক বেরনালও বিকল্প হিসেবে রয়েছেন।

ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরিতে ভুগলেও, ২০২৪ সালে হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই ফিট ছিলেন পেদ্রি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৫৯টি ম্যাচ। তবে চলতি মৌসুমে আগেও একবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পাঁচটি ম্যাচ মিস করেছিলেন তিনি। ডিসেম্বর মাসে কাফের চোটে আরও একটি ম্যাচ খেলতে পারেননি। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে খেলেছেন পেদ্রি। করেছেন দুটি গোল, সঙ্গে আটটি অ্যাসিস্ট।