NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিপিএলের এবারের আসরে নৈপুণ্যের স্বীকৃতি পেলেন যারা


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বিপিএলের এবারের আসরে নৈপুণ্যের স্বীকৃতি পেলেন যারা

সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করল রাজশাহী ওয়ারিয়র্স। এর মধ্য দিয়ে দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরো একটি আসর। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল ১২তম বিপিএলের।

এবারের আসরে দলের বাইরে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড়।

 

এবার বিপিএলে সব মিলিয়ে প্রাইজমানি ছিল ৫ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পেয়েছেন ৫ লাখ টাকার চেক। পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।

 

সেরা বোলার শরিফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

সব মিলে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।

 

এ ছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।