NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের ঝড় তুলে ৭-২ গোলের বড় জয় তুলে নেয় কাতালানরা, আর দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে নিশ্চিত করে শেষ আট।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ফের্মিন লোপেজের সঙ্গে দারুণ সমন্বয়ে ৬ মিনিটের মাথায় রাফিনহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে হাল ছাড়েনি নিউক্যাসল। দ্রুতই লুইস হলের ক্রসে অ্যান্থনি এলাঙ্গা গোল করে সমতা ফেরান।

 

এরপরও ম্যাচে ছিল উত্তেজনার রেশ। রাফিনহার ফ্রি-কিক থেকে মার্ক বার্নাল গোল করে বার্সাকে আবার এগিয়ে দিলেও, হার্ভে বার্নসের পাসে এলাঙ্গা নিজের দ্বিতীয় গোল করে আবারও সমতায় ফেরান নিউক্যাসলকে।

 

প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিএআর-এর সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। রাফিনহার নিখুঁত পাস থেকে ফের্মিন লোপেজ গোল করে ব্যবধান বাড়ান। এরপর কর্নার থেকে রবার্ট লেভানদোস্কির হেড ও পরে আরেকটি গোলে ব্যবধান আরো বড় হয়।

 

নিউক্যাসলের রক্ষণভাগের ভুলে শেষদিকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা, যা ম্যাচের ব্যবধানকে আরো বাড়িয়ে দেয়।

প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভেঙে পড়ে নিউক্যাসল। দুর্বল ডিফেন্সই তাদের বিদায়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

এই জয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত বার্সেলোনা এখন কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের জন্য।