NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দোহায় দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

দোহায় দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের আমিরের কাছে সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোহায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দোহা সফররত উপদেষ্টা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রায় ৪ লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় কাতারের ভূমিকাকে প্রশংসা করা হয়।

 

এতে প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে কাতারের আমিরের সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন এবং শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতি প্রসারে কাতারের ভূমিকার প্রশংসা করেন।

এসময় উপদেষ্টা কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও সাক্ষাৎ করেন।

সাম্প্রতিক পারিবারিক শোকের ঘটনায় সমবেদনা জানিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

পরে তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করেন। সফরের অংশ হিসেবে তিনি উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে।