NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

হরমুজে প্রবেশ করেও অগ্রগতি থমকে গেল ‘বাংলার জয়যাত্রা’র


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

হরমুজে প্রবেশ করেও অগ্রগতি থমকে গেল ‘বাংলার জয়যাত্রা’র

ইরান বাণিজ্যিক চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ শেষ পর্যন্ত গন্তব্যে অগ্রসর হতে পারেনি। প্রণালিতে প্রবেশ করেও পরবর্তী সময়ে নৌ কর্তৃপক্ষের নির্দেশে জাহাজটিকে ফেরার পথে যেতে হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, ‘রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজকে অতিক্রম করতে দেওয়া হবে না।’

পরবর্তীতে জাহাজটি প্রণালিতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকে। তবে শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় জাহাজটিকে ফেরার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম রাত ১২টা ৫০ মিনিটের দিকে বার্তা২৪.কমকে জানান, ‘ইরানের নৌবাহিনী জাহাজটি বের হতে অনুমতি দেয়নি এবং ফিরে গিয়ে নোঙরস্থলে যেতে নির্দেশ দিয়েছে। আমরা মিনা সাকার আউটার পোর্ট লিমিট (ওপিএল)-এ ফিরে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রণালিতে অবস্থান করছিলাম, কিন্তু পরবর্তীতে নির্দেশ আসায় বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।’

এর আগে ইরানের পক্ষ থেকে প্রণালি খুলে দেওয়ার ঘোষণা আসার পর বাংলাদেশ শিপিং করপোরেশন জাহাজটিকে যাত্রার প্রস্তুতি নিতে এবং ফুজাইরার দিকে বাঙ্কারিংয়ের জন্য যাওয়ার আগে আনুষ্ঠানিক ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেয়।

৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে প্রায় ৪০ দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। তবে ১০ এপ্রিল আবারও হরমুজ প্রণালির কাছে পৌঁছালে অতিক্রমের অনুমতি না পেয়ে ফিরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলের কাছে আশ্রয় নেয়।