NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ট্রাম্প, বিবার ও শাকিরার উপস্থিতিতে নজিরবিহীন এক বিশ্বকাপ ফাইনাল


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

ট্রাম্প, বিবার ও শাকিরার উপস্থিতিতে নজিরবিহীন এক বিশ্বকাপ ফাইনাল

মাঠে ফুটবল রোমাঞ্চের চেয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে মূল আলো কাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পপ তারকা জাস্টিন বিবার ও শাকিরা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হলেও নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের এই ফাইনালটি মূলত ট্রাম্পের উপস্থিতি এবং তারকাদের কনসার্টের জন্যই বেশি সংবাদের শিরোনামে এসেছে।

 

হেলিকপ্টার বহর নিয়ে স্টেডিয়ামে পৌঁছান ট্রাম্প। খেলা শেষে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হাতে ট্রফি ও পদক তুলে দেন তিনি। তবে দর্শকসারির একাংশ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেওয়া হয়। এমনকি পদক গ্রহণের সময় আর্জেন্টিনার ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি তাকে এড়িয়ে চলে যান।

এর আগে লাল কার্ড পাওয়া মার্কিন স্ট্রাইকারের শাস্তি মওকুফ করতে ফিফা সভাপতির সঙ্গে ট্রাম্পের আলোচনার বিষয়টিও টুর্নামেন্টে বড় বিতর্কের জন্ম দিয়েছিল।

 

এ ছাড়া ফুটবলের ইতিহাসে প্রথমবার ‘সুপার বোল’ ধাঁচে ২৭ মিনিটের এক বিশাল মিউজিক্যাল শো আয়োজন করা হয়। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে পুরো গ্যালারি মাতিয়ে তোলেন। ‘এভরিথিং হ্যালিলুয়াহ’ গানের অ্যাকোস্টিক সংস্করণ গাওয়ার পাশাপাশি ম্যাডোনা, বিটিএস ও কোল্ডপ্লে পারফর্ম করেন।

তবে খেলার মাঝখানের বিরতি বাড়িয়ে এত বড় শোর আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত ও সাবেক খেলোয়াড়। ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনি এই দীর্ঘ বিরতিকে সরাসরি ‘জঘন্য’ বলে মন্তব্য করেন।