NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প


Shibbir Ahmed   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০৮ পিএম

ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প

শিব্বীর আহমেদ, ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র: মুসলিম যাত্রীদের সুবিধার্থে শৌচাগারের পাশে অজুর জন্য পা ধোয়ার বিশেষ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারগুলোতে পুরুষ ও নারীদের জন্য সম্পূর্ণ পৃথক এই অজু স্টেশনগুলো স্থাপন করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে প্রায়ই মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যায় এবং বেসিনের অবকাঠামোগত ক্ষতি হয়। এসব সমস্যা এড়াতে এবং যাত্রীদের স্বস্তি বাড়াতে নিচু উচ্চতার এই বিশেষ অজু স্টেশনগুলো বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছিল।

উল্লেখ্য, ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে এই ব্যবস্থাপনা সম্পূর্ণ নতুন কোনো ধারণা নয়। এর আগে ২০১৯ সালে টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছাকাছি অবস্থিত ইন্টারফেইথ চ্যাপেল চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল, যা যাত্রীদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছিল।