NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন

২০১৬ সাল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ করছেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু ভারতীয় এই ধনকুবেরের শিরোপা জয়ের আশা কিছুতেই পূরণ হচ্ছিল না।

 

 

অবশেষে সেই আশা পূরণ হলো গোয়েঙ্কার। কলকাতার এই শিল্পপতির দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন হলো। ট্রফি হাতে দলের সঙ্গে গোয়েঙ্কার উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, তিনি কতটা খুশি।

লন্ডনের লর্ডসে কাল রাতে দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

শেষ দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।

 

১৫৯ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু এনে দেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। মাত্র ৩৮ বলে ৭২ রান করেন তিনি। 

সাইফার্ট ও পল ওয়াল্টার উদ্বোধনী জুটিতে ৩১ বলে যোগ করেন ৬৬ রান।

পরে জস বাটলার ১৪ বলে ২৩ রান করে জয়ের পথ সহজ করেন।

 

দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস। এর আগে ২০২২ ও ২০২৩ আসরে রানার্স আপ হয়েছিল তারা। 

তবে সেই সময় দলটির নাম ছিল ম্যানচেস্টার অরিজিনালস। তখন মালিকানাও সঞ্জীব গোয়েঙ্কার হাতে ছিল না।

গত বছর তার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ ৮ কোটি পাউন্ডে (প্রায় ১২৬০ কোটি টাকা) ৭০% শেয়ার কিনে নেয়। এরপর দলের নাম পরিবর্তন করে।

 

আইপিএলের বিলুপ্ত দল রাইজিং পুনে সুপার জায়ান্টস কেনার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখান সঞ্জীব গোয়েঙ্কা। বতর্মানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিকানায় আছেন তিনি।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০-তে ডারবান সুপার জায়ান্টসেরও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তবে সবার আগে তাকে ট্রফি জয়ের স্বাদ দিল দ্য হান্ড্রেডের দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস।