NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘এবারের ব্যালন ডি’অর আমার হতে পারে’


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

‘এবারের ব্যালন ডি’অর আমার হতে পারে’

ব্যক্তিগত অনেক পুরস্কারই জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। দলগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিশ্বকাপও আছে তার নামের পাশে।

তবে ব্যালন ডি’অর নিয়ে তার আক্ষেপ থেকে গেছে।

 

ব্যক্তিগত প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি’অর এখনো এমবাপ্পের হাতে ওঠেনি। এবার সেই অপেক্ষা ঘুচবে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। দারুণ কিছু করেছেন বলে তিনি জানান।

 

আগামীকাল থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। প্রথম দিন ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সংবাদ সম্মেলনে এসে ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। ২৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার বলেছেন, ‘হ্যাঁ, ব্যালন ডি’অর জয়ের জন্য নিশ্চিতভাবেই বছরটা আমার হতে পারে।

তবে সিদ্ধান্ত তো শেষ পর্যন্ত সাংবাদিকদের হাতেই। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেললে মানুষ স্বাভাবিকভাবেই এই পুরস্কারের সঙ্গে আপনার নাম জড়িয়ে ফেলে।’

 

 

রিয়ালের হয়ে সর্বশেষ মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন এমবাপ্পে। তবে লস ব্ল্যাংকোসদের হয়ে কোনো ট্রফিই জিততে পারেননি তিনি। অন্যদিকে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া হয়নি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন তিনি। 

 

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এমবাপ্পে। সর্বোচ্চ ১০ গোল করে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটও জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সের কথা স্মরণ করে দিয়ে সাবেক পিএসজির ফরোয়ার্ড বলেছেন, ‘ব্যালন ডি’অর ঘিরে আমাকে নিয়ে অনেকেই কথা বলছেন। অবশ্যই, বিশ্বফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আমি ইতিহাস তৈরি করেছি। সেই হিসেবে এবার হয়তো দারুণ একটা সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত ভোটদাতারা তাদের পছন্দমতোই ভোট দেবেন।’