NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আটলান্টিক সিটিতে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে পালিত


Subrata Chowdhury   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৯ এএম

আটলান্টিক সিটিতে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে পালিত

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পনের সেপ্টেম্বর, মংগলবার পালিত হয়েছে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে।  এই উপলক্ষে এদিন দুপুরে সিটি হলের সন্মুখস্থ শিলা অলিভার প্লাজায় সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেমন্ড টাইলার ।

অনুষ্ঠানে নিউ জার্সি রাজ‍্যের সিনেটর ভিন্স পলিস্তিনা, সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টি কমিশনার কলিন্স ডেইস সিনিয়র,সিটি কাউন্সিল সভাপতি এ‍্যালন রেনল্ডফ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান ।

বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে যোগ্য নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং নির্বাচনে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে ভোটার নিবন্ধনের গুরুত্ব, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়।