NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করছে যুক্তরাষ্ট্র?


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি বলে দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ৫ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, চলমান সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন।

পেন্টাগনের প্রকাশ্য ডাটাবেসে থাকা হিসাবের চেয়ে এ সংখ্যা চারজন বেশি।

 

তবে আরেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গোপন রাখা নিহতদের সবাই সরাসরি কয়েক মাস ধরে চলা ইরান সংঘাতের কারণে মারা যাননি। তাদের কেউ কেউ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য ছিলেন।

এদিকে ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেন।