NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৯ পিএম

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজা উপত্যকার একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরে নিজেদের পরিচালিত একটি ড্রোন অবতরণের সময়, তা বিস্ফোরিত হয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

 

নিহত দুই সেনা রিজার্ভ সদস্য হিসেবে ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের পর তাদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সেনারা হলেন ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি এবং ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোয়ালেম।

কালি হার হালুতজ এবং মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

 

ইসরায়েলি সেনাবাহিনীর ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, নিহত দুই সেনা একটি ড্রোন পরিচালনা করছিলেন। ড্রোনটির প্রথম অভিযান তারা সফলভাবে শেষ করেন। তবে দ্বিতীয় অভিযানের সময় উত্তর গাজায় তাদের সামরিক ঘাঁটির ভেতর ড্রোনটি বিধ্বস্ত হয়।

পরে দুই সেনা ড্রোনটির কী হয়েছে তা দেখতে ঘটনাস্থলে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা নিহত হন।

 

জুরি নিহত দুই সেনাকে ‘খুব ভালো সেনাসদস্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন একটি দলের কমান্ডার ছিলেন। তিনি আরো বলেন, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজার ওই এলাকায় কাজ করছিল।

ড্রোন বিস্ফোরণের ঘটনায় আর কোনো সেনা আহত হননি।

 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত দুই সেনার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘ইসরায়েলের মানুষ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন দুটি পরিবার তাদের প্রিয়জন হারিয়ে সবচেয়ে কঠিন সময় পার করছে।’

তিনি বলেন, ‘পুরো নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আমি তাদের পরিবারের প্রতি গ