NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
Logo
logo

একুশ শতকের সেরা টিভি শোর স্বীকৃতি পেল ‘ব্রেকিং ব্যাড’


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

একুশ শতকের সেরা টিভি শোর স্বীকৃতি পেল ‘ব্রেকিং ব্যাড’

বিগত পঁচিশ বছরের ইতিহাস পর্যালোচনা করে ২০০০ সাল থেকে প্রচারিত সেরা ১০০টি টেলিভিশন অনুষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’। এই তালিকায় সর্বকালের সেরা টিভি শোর মর্যাদায় শীর্ষে স্থান করে নিয়েছে ভিন্স গিলিগানের জনপ্রিয় ডার্ক-ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’।

 

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমেরিকান নেটওয়ার্ক এএমসি-তে প্রচারিত পাঁচটি সিজনের এই শো-টি সমালোচক ও দর্শক—উভয়ের কাছেই সমান সমাদৃত। ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যালেক্স পল অভিনীত এই ড্রামাটিতে একজন ক্যান্সার আক্রান্ত রসায়নের শিক্ষকের জীবনের নাটকীয় মোড় তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই সিরিজটি ৫৮টি এমি মনোনয়নের মধ্যে ১৬টিতে জয় লাভ করে। পরে ২০১৫ সালে এর একটি স্পিন-অফ সিরিজ ‘বেটার কল সল’ মুক্তি পায়, যা টানা সাত বছর সাফল্যের সঙ্গে প্রচারিত হয়।

 

নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এই তালিকায় স্থান পাওয়া ১২টিরও বেশি অনুষ্ঠান এখনো টিভিতে প্রচারিত হচ্ছে। এর মধ্যে বর্তমানে চলমান অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এইচবিও-র ‘দ্য হোয়াইট লোটাস’, যা তালিকার ২১তম স্থানে রয়েছে। এ ছাড়া তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছে ‘টেড ল্যাসো’, ‘ইটস অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া’, ‘দ্য পিট’ এবং ‘শোগান’-এর মতো জনপ্রিয় কমেডি ও ড্রামা সিরিজগুলো।

উল্লেখ্য, ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি সিজনই বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।