NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩
Logo
logo

ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস

যুক্তরাজ্যের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমান ঘাঁটির কাছে গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের সঙ্গে ইরানকে যুক্ত করার চেষ্টাকে সম্পূর্ণ ‘মনগড়া ও ভিত্তিহীন জল্পনা-কল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে তারা সতর্ক করেছে যে, এটি যুক্তরাজ্যে ইরান-বিরোধী উসকানি ছড়ানোর ষড়যন্ত্র।

 

বিবৃতিতে ইরানি দূতাবাস স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে এমন বানিয়ে বলা খবর যুক্তরাজ্যের মাটিতে ইরান-বিরোধী প্রচারণাকেই কেবল ইন্ধন দেবে। মিথ্যা প্রচারণার জবাবে দেশ ও জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তেহরান।

এদিকে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ জানিয়েছে, রবিবার বিমান ঘাঁটির দিকে তিনটি গাড়ি যেতে দেখে গ্লুচেস্টারশায়ারের ওয়েলফোর্ড এলাকা থেকে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও বিস্ফোরক আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্য পুলিশ ঘটনাটিকে একটি ‘অত্যন্ত জটিল ও বড় আকারের অভিযান’ হিসেবে তদন্ত করছে এবং গ্রেপ্তারকৃতদের পুলিশের হেফাজতে রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।