NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল

শিক্ষাসংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ কয়েকটি এলাকায় সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতির কারণে শুক্রবার দেশটির ৪০০টির বেশি স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী।

রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। 

 

বৃহস্পতিবার রাতে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, ‘৪০০টির কিছু বেশি স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘বিক্ষোভের কারণে কয়েকটি এলাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

’

 

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোরনুর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত সংকটকালীন বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, লা ফ্রঁস আঁসোমিজের (এলএফআই) সদস্যসহ কট্টর বামপন্থী রাজনীতিকদের একটি অংশই এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছে।

এলএফআইয়ের সাংসদ লুই বোয়ার্ড ফরাসি সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থাগুলোর এই দাবি সরাসরি অস্বীকার করেছেন। শিক্ষক সংকট ও জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে গত মাসে প্যারিস অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। পরে তা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে কয়েক ডজন মানুষ আহত হন এবং পুলিশ শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

 

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিক্ষোভকারীরা অন্তত দুটি উচ্চ বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেন। দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে আরেকটি বিদ্যালয়ে শিক্ষকদের গায়ে অনিচ্ছাকৃতভাবে পেট্রোল ছিটকে পড়ে।

এদিকে পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে অন্তত একটি গাড়িতে আগুন দেওয়া হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিক্ষোভকারী তরুণদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষও হয়।

এসব ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।