NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

চ্যাম্পিয়ন সাবিনাদের বরণের প্রতীক্ষায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:২১ এএম

>
চ্যাম্পিয়ন সাবিনাদের বরণের প্রতীক্ষায় বাংলাদেশ

প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরেই কাঠমান্ডু থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আসছেন সাবিনা খাতুনরা। ট্রফির উল্লাসে মাতবে গোটা বাংলাদেশ।

সাবিনাদের ট্রফি বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা। 

ম্যাচের আগে সানজিদা তার সামাজিক মাধ্যমে ছাদ খোলা বাসের কথা বলেছিলেন। তার এই স্ট্যাটাসটি পুরো দেশ আলোড়ন তুলে। বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই তিনি বাংলাদেশ নারী দলের ইচ্ছে পূরণের জন্য এ উদ্যোগ নেন। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাবিনারা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন।

বাসটি বিকেলের দিকে বাফুফে ভবনে আসবে। বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনেও আরেকটি সাংবাদিক সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনের পরই দিনের পর্ব শেষ হবে।