NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ছাদখোলা বাসে চোট পেলেন সাফজয়ী ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

>
ছাদখোলা বাসে চোট পেলেন সাফজয়ী ঋতুপর্ণা

সুখের দিনে খানিকটা দুঃসংবাদ। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করেই যাচ্ছিল বাংলাদেশ দল। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে। 

বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’

স্বস্তির খবর, খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হচ্ছেন, ‘হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ফেডারেশনের উদ্দেশ্যে রওনা হবে’–বলেন সাইদ। 

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে। চ্যাম্পিয়ন নারী দলের জন্য কোনো ভিআইপি প্রটোকল নেই। সাবিনারা সাধারণ জনগণের সাথেই ধীরে ধীরে আসছেন। উৎসুক জনতার ভিড়ে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। 

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।