NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দোহায় এলডিসি-৫ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ১০:২১ পিএম

>
দোহায় এলডিসি-৫ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার হোটেল লোটে প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে আন্ডার সেক্রেটারি জেনারেল আগামী বছর দোহায় আসন্ন এলডিসি-৫ সম্মেলনে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে টুইট করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমাও। টুইটে ফাতিমা লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিশেষ সম্মানের। স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) প্রতি অটল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউএওএইচআরএলএলএস-এর সমর্থন অব্যাহত থাকবে।  

চলতি বছরের জুন মাসে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল করা হয়। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।